হেলো ইফেক্ট: ইতিহাস ও উদাহরণ

 হেলো ইফেক্ট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি পণ্য বা সেবার ইতিবাচক অভিজ্ঞতা পুরো ব্র্যান্ডের প্রতি ভালো মনোভাব সৃষ্টি করে। এটি ব্র্যান্ডের সুনাম, আস্থা ও বাজারমূল্য বাড়াতে কার্যকর। মার্কিন মনোবিজ্ঞানী এডওয়ার্ড এল. থর্নডাইক ১৯২০ সালে প্রথম হেলো ইফেক্ট ধারণা দেন। তিনি লক্ষ্য করেন, মিলিটারি কর্মকর্তারা শারীরিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে সেনাদের দক্ষতার মূল্যায়ন করতেন। এভাবে একটি গুণ অন্যান্য ক্ষেত্রে প্রভাব ফেলে

হেলো ইফেক্ট সঠিকভাবে ব্যবহৃত হলে ব্র্যান্ডের জনপ্রিয়তা বাড়েউদাহরণস্বরূপ, অ্যাপল প্রথম আইপড দিয়ে সাফল্য অর্জন করে। এই পণ্যটির সাফল্য আইফোন, ম্যাকবুক, এবং আইপ্যাডসহ অন্যান্য পণ্যের প্রতি ক্রেতাদের আস্থা বাড়ায়। ব্র্যান্ডটির অন্যান্য পণ্য কখনো তেমন সফল না হলেও, আইপডের হেলো ইফেক্ট কোম্পানির বাজারদর ও জনপ্রিয়তা ধরে রাখে।


তবে হেলো ইফেক্টের নেতিবাচক দিকও আছে। এর উল্টো হলো হর্ন ইফেক্ট, যেখানে খারাপ অভিজ্ঞতা ক্রেতার পুরো ব্র্যান্ডের প্রতি মনোভাব পাল্টে দেয়উদাহরণস্বরূপ, ১৯৮৫ সালে কোকাকোলার নিউ কোক পণ্য বাজারে আসে। কোকের অনুগত গ্রাহকদের অনুভূতি বিবেচনা না করায়, হেলো ইফেক্ট নষ্ট হয় এবং ব্র্যান্ড ইমেজ ক্ষতিগ্রস্ত হয়।

হেলো ইফেক্ট কাজে লাগাতে, কোম্পানিগুলো সেরা পণ্যের প্রচারণায় জোর দেয়, সোশ্যাল মিডিয়া ও সেলিব্রেটি ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মাধ্যমে ব্র্যান্ড ইমেজ গড়ে তোলে। এর সুবিধা হলো ক্রেতাদের আস্থা বৃদ্ধি ও দীর্ঘস্থায়ী সম্পর্ক। তবে, নেতিবাচক অভিজ্ঞতা এটিকে ভয়াবহ পর্যায়ে নিয়ে যেতে পারে।

এই প্রভাব ব্র্যান্ডের জন্য সবচেয়ে শক্তিশালী সম্পদ। সঠিক ব্যবস্থাপনায় এটি ব্র্যান্ডকে শিল্পের শীর্ষে নিয়ে যেতে পারে। তবে ক্রেতাদের সন্তুষ্ট রাখাই হেলো ইফেক্ট টিকিয়ে রাখার মূল চাবিকাঠি

Find me: LinkedIn Facebook Instagram

Comments

Popular posts from this blog

সত্য-মিথ্যা তথ্য যাচাই কিভাবে করবেন? " THE CRAAP TEST"