Posts

Showing posts from January, 2025

সত্য-মিথ্যা তথ্য যাচাই কিভাবে করবেন? " THE CRAAP TEST"

তথ্যের বিশাল ভাণ্ডারে ভুল ও সঠিক আলাদা করা চ্যালেঞ্জিং। এ সমস্যা সমাধানে CRAAP টেস্ট কার্যকর। এটি তথ্য যাচাইয়ের ৫টি প্রধান প্রশ্নের উত্তর দিয়ে বলে দেয় কোনো তথ্য সঠিক নাকি ভুল। ভুল তথ্যের ক্ষতিকর দিক: ভুল তথ্যের কারণে ভুল সিদ্ধান্ত, গুজব, বিশ্বাসযোগ্যতা নষ্ট, এবং মানসিক চাপসহ বহু ক্ষতি হয়। বিশেষ করে ভুল স্বাস্থ্য পরামর্শ মেনে চলা, গুজবের ফলে সমাজে বিভ্রান্তি, বা মিথ্যা তথ্য শেয়ার করায় আইনি ঝামেলায় পড়া এর উদাহরণ। CRAAP টেস্ট কী? ২০০৪ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান সারাহ ব্লেক্সলি CRAAP টেস্ট উদ্ভাবন করেন। এটি ৫টি ধাপে কাজ করে: Currency (বর্তমানতা): তথ্য কি আপডেটেড? Relevance (প্রাসঙ্গিকতা): এটি কি আপনার প্রয়োজন মেটায়? Authority (কর্তৃত্ব): লেখক ও উৎস কতটা বিশ্বাসযোগ্য? Accuracy (সঠিকতা): তথ্য কি সঠিক ও প্রমাণিত? Purpose (উদ্দেশ্য): এটি নিরপেক্ষ নাকি পক্ষপাতমূলক? বিভিন্ন উৎসের ক্ষেত্রে CRAAP টেস্ট: বই: প্রকাশের তারিখ ও লেখকের বিশেষজ্ঞতা যাচাই করুন। জার্নাল: পিয়ার রিভিউ প্রক্রিয়া অনুসরণ করে কি না দেখুন। সংবাদ আর্টিকেল: নিরপেক্ষ নাকি মত চাপানোর...

হেলো ইফেক্ট: ইতিহাস ও উদাহরণ

Image
 হেলো ইফেক্ট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি পণ্য বা সেবার ইতিবাচক অভিজ্ঞতা পুরো ব্র্যান্ডের প্রতি ভালো মনোভাব সৃষ্টি করে। এটি ব্র্যান্ডের সুনাম, আস্থা ও বাজারমূল্য বাড়াতে কার্যকর । মার্কিন মনোবিজ্ঞানী এডওয়ার্ড এল. থর্নডাইক ১৯২০ সালে প্রথম হেলো ইফেক্ট ধারণা দেন। তিনি লক্ষ্য করেন, মিলিটারি কর্মকর্তারা শারীরিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে সেনাদের দক্ষতার মূল্যায়ন করতেন। এভাবে একটি গুণ অন্যান্য ক্ষেত্রে প্রভাব ফেলে । হেলো ইফেক্ট সঠিকভাবে ব্যবহৃত হলে ব্র্যান্ডের জনপ্রিয়তা বাড়ে । উদাহরণস্বরূপ , অ্যাপল প্রথম আইপড দিয়ে সাফল্য অর্জন করে। এই পণ্যটির সাফল্য আইফোন, ম্যাকবুক, এবং আইপ্যাডসহ অন্যান্য পণ্যের প্রতি ক্রেতাদের আস্থা বাড়ায়। ব্র্যান্ডটির অন্যান্য পণ্য কখনো তেমন সফল না হলেও, আইপডের হেলো ইফেক্ট কোম্পানির বাজারদর ও জনপ্রিয়তা ধরে রাখে। তবে হেলো ইফেক্টের নেতিবাচক দিকও আছে। এর উল্টো হলো হর্ন ইফেক্ট , যেখানে খারাপ অভিজ্ঞতা ক্রেতার পুরো ব্র্যান্ডের প্রতি মনোভাব পাল্টে দেয় । উদাহরণস্বরূপ , ১৯৮৫ সালে কোকাকোলার নিউ কোক পণ্য বাজারে আসে। কোকের অনুগত গ্রাহকদের অনুভূতি বিবেচনা না করায়, হেলো ইফ...